Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁওয়ে মানবাধিকার বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৪ pm ২৪, মে ২০২৬
in অন্যান্য
A A
0
ঠাকুরগাঁও প্রতিনিধি:
নারী ও কন্যাশিশুসহ প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে মানবকল্যাণ পরিষদ (এমকেপি)। অনুষ্ঠানে সহযোগিতা করে নেটজ্ বাংলাদেশ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার আলমগীর কবির। এ সময় উপস্থিত ছিলেন মানবকল্যাণ পরিষদের প্রকল্প পরিচালক রাকিবা ইয়াসমিন, প্রকল্প সমন্বয়কারী রাশেদুল আলম, জেলা সিএসও’র সভাপতি মাসুদ আহমেদ সুবর্ণসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নৃত্য, সংগীত ও নাট্য পরিবেশনার মাধ্যমে তারা মানবাধিকার, সমতা, নারী ও শিশুর নিরাপত্তা এবং সামাজিক সচেতনতার বিভিন্ন বার্তা তুলে ধরেন।
বক্তারা বলেন, নারী ও শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষের মাঝে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
“সমতার সমাজ, সুন্দর ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Tags: ঠাকুরগাঁওমানবাধিকারসাংস্কৃতিক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জামায়াত আমিরের
  • বরিশাল বিভাগে চ্যাম্পিয়ান হওয়ায় বাকেরগঞ্জের ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
  • রামিসা হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
  • টানা ৮৬ দিন ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান
  • কুড়িগ্রামে ১ কোটি ৭১ লক্ষাধিক টাকার ভারতীয় পণ্যসহ আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম