Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৪২ এর রোনালদো এবার সৌদি প্রো লিগের হয়ে গোল করবে!

news room1bynews room1
১০:৩৪ am ০১, জুলাই ২০২৫
in খেলাধুলা
A A
0
সংগৃহীত

সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:

বেশ ক’দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্র, ইউরোপ কিংবা লাতিন কোনো দেশের ক্লাবে পাড়ি জমাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সব গুঞ্জন থামিয়ে দিয়েছেন নিজেই। পুরোনো ঠিকানা আল নাসরের সঙ্গেই নতুন করে দুই বছরের চুক্তি করেছেন পর্তুগিজ মহাতারকা।

চুক্তি অনুযায়ী, সৌদি প্রো লিগে আরও দু’বছর খেলবেন রোনালদো। বয়স তখন ছুঁয়ে যাবে ৪২! শুধু তাই নয়, রোনালদো জানিয়েছেন, সৌদি আরবেই জীবন কাটিয়ে দিতে চান তিনি।

সম্প্রতি আল নাসরের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সৌদি আরব একটি শান্তির দেশ। আমি ও আমার পরিবার এখানে দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করি। মানুষ অনেক ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে আমাদের।’

রোনালদো আরও জানান, তার সিদ্ধান্তে পরিবার সবসময় পাশে রয়েছে। এ কারণেই সৌদি আরবকে স্থায়ী আবাস হিসেবে বেছে নিতে চান তারা।

সাক্ষাৎকারে রোনালদো জানান, ক্লাব বিশ্বকাপ খেলার জন্য বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেলেও তিনি ফিরিয়ে দিয়েছেন, ‘এই মৌসুমটা লম্বা হবে। সামনে ফিফা বিশ্বকাপও আছে। তাই বিশ্রাম ও অনুশীলনের ওপর জোর দিতে চাই।’ এর মধ্য দিয়ে বোঝা যায়, ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলার স্বপ্ন এখনও বুকে লালন করছেন তিনি।

আল নাসরের হয়ে এরইমধ্যে ১০৫টি ম্যাচ খেলে ৯৩টি গোল করেছেন রোনালদো। তবে এখনও লিগ শিরোপার স্বাদ পাননি তিনি। সেই আক্ষেপই দূর করতে চান নতুন চুক্তির মেয়াদে। তার ভাষায়, ‘গত মৌসুমে পারফরম্যান্সে খুশি নই। এবার লিগ জিততে চাই, ট্রফি জিততে চাই, আল নাসরকে সেরা বানাতে চাই।’

রোনালদোর নতুন চুক্তিতে আর্থিক দিকটিও বেশ চমকপ্রদ। বছরে ১৮৮ মিলিয়ন ইউরো আয় করবেন তিনি, যার দৈনিক হিসেবে দাঁড়ায় প্রায় ১৩ কোটি টাকা।

পুরোনো স্বপ্ন নতুন করে বুকে লালন করছেন সিআর সেভেন। সৌদির মাঠে আরও গোল, আরও ট্রফি আর হয়তো ক্যারিয়ারের শেষ অধ্যায়—সবই এখন রিয়াদের মাটিতে লিখতে চান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই নাম।

Tags: ২০২৬ বিশ্বকাপক্রিশ্চিয়ানো রোনালদোসৌদি প্রো লিগ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
  • ৫০০ টাকার গাছ, বিল ১ লাখ!
  • ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে অভিনন্দন জানাচ্ছি: নাহিদ ইসলাম
  • এক তরুণীকে মন দিয়েছিলেন শাকিব খান, কিন্তু কে সে?
  • রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম