আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা (মার্চ ২০২৬) গতকাল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি মো: মনিরুজ্জামান এদিন কক্সবাজার পুলিশ লাইন্সে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা জানান।
পরে রেঞ্জ ডিআইজি জেলা পুলিশ আয়োজিত সভায় অংশগ্রহন করেন। সভায় বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শুনেন এবং জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অফিসার ফোর্সের সার্বিক কল্যাণে তাদের দাবীর প্রেক্ষিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন।
এসময় জেলা উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেলগণসহ সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারি কর্মকর্তাগণসহ সকল অফিসার ফোর্সগণ উপস্থিত ছিলেন।

