Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র এজিএম সাধারণ সভা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২২ pm ১৯, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

 নরসিংদী প্রতিনিধি:

ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের শীর্ষ সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নরসিংদী শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও চেম্বারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)। সভায় বিগত বছরের কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।এসময় সদস্যরা আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং চেম্বারের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা বলেন, প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বে নরসিংদী চেম্বার ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিল্প-বাণিজ্যের উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে তার নানা উদ্যোগ প্রশংসনীয়।

বিশেষ করে করোনাকালীন সংকট মোকাবিলা, ব্যবসায়ীদের সমস্যা সমাধান এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার জন্য তাকে ধন্যবাদ জানান বক্তারা। এসময় উপস্থিত সদস্যরা তাকে ভূয়সী প্রশংসায় ভাসান।

সভা শেষে আগামী দিনে ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাণীশংকৈলে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু
  • রংপুরে নির্মাণ শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
  • সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
  • লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার
  •  বসুন্ধরা কিংসে আর্থিক সংকট, বিদেশি ফুটবলারদের ম্যাচ বয়কট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম