চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে র্যালি, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজনের মাধ্যমে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর রূপ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ছাত্র উপদেষ্টা ইয়াসিন আরাফাত রাফি সরকার, বর্তমান সভাপতি অনিক সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ মুনহা, আপন বিষয়ক সম্পাদক সৌরভ হাসানসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাড়ি ভাঙা খেলায় প্রথম স্থান অর্জন করেন এসআই শুভ, দ্বিতীয় হন রাফি এবং তৃতীয় হন সৌরভ। কুইজ প্রতিযোগিতায় প্রথম হন মো. মামুন হাসান, দ্বিতীয় আব্দুল্লাহ আল মামুন এবং তৃতীয় শামীম।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গ্রীন ভয়েস চবি শাখার সভাপতি অনিক সরকার বলেন, “গ্রীন ভয়েস শুধু একটি সংগঠন নয়, এটি দায়িত্ব ও ভালোবাসার জায়গা। পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সাবেক সভাপতি রাফি সরকার বলেন, “সংগঠনের সাফল্যের পেছনে সদস্যদের আন্তরিকতা ও পরিশ্রম রয়েছে। নতুন প্রজন্ম এই ধারাকে এগিয়ে নিয়ে যাবে।

