Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুন্সীগঞ্জে দাফন সম্পন্ন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩১ pm ১৮, মে ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

দীর্ঘদিন লিভারজনিত জটিলতায় ভোগার পর প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানাবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৭টায় উপজেলার ভবেরচর এলাকার আব্দুল্লাহপুর গ্রামে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়।

কারিনা কায়সার ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সারের কন্যা। জানাজা শেষে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে নানীর বাগানবাড়ির আঙিনায় সমাহিত করা হয়।

পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে ঢাকায় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ গজারিয়ায় নেওয়া হয়। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হয়। পরে সকালে স্থানীয়দের অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পুরো দাফন কার্যক্রম ব্যক্তিগত পরিবেশে সম্পন্ন করা হয়। এজন্য ঘটনাস্থলে মোবাইল ফোন ও ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং গণমাধ্যমকর্মীদেরও দূর থেকে অবস্থান করার অনুরোধ জানানো হয়।

দাফনের পর কারিনার ছোট ভাই সাদাত হামিদ বলেন, ঢাকায় অনুষ্ঠিত জানাজাগুলোতে গণমাধ্যম উপস্থিত ছিল। তবে পারিবারিক সিদ্ধান্তে গ্রামের দাফন অনুষ্ঠানে মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরিবারের সদস্যরা নিরিবিলি পরিবেশে শেষ বিদায় সম্পন্ন করতে চেয়েছিলেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মে) ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। রোববার বিকেলে তার মরদেহ ঢাকায় পৌঁছালে পরিবারের সদস্যরা তা গ্রহণ করেন। পরে রাজধানীতে কয়েক দফা জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ মুন্সীগঞ্জে নেওয়া হয়।

Tags: কনটেন্টকারিনা কায়সারক্রিয়েটরমুন্সীগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার
  • নির্বাচনে জয়ের বিষয়ে ছড়ানো গুজব নিয়ে ফজলুর রহমানের প্রতিক্রিয়া
  • স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • যুক্তরাষ্ট্রে তরুণদের মধ্যে কমছে ইসরাইল প্রীতি, আল-জাজিরার প্রতিবেদন
  • “দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ ও ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ঐক্যের ডাক”

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম