Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৫ pm ১৮, মে ২০২৬
in রাজনীতি
A A
0

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ জসিমউদ্দীন প্রধান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি ২০২৫ সালের ১৯ আগস্ট থেকে উপজেলা মু   ক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শনিবার (১৬ মে) রাতে মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যুব ও সুধী সমাবেশে তিনি দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এবং ওই সমাবেশেই সহযোগি সদস্য ফরম পূরণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারী চাঁদপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন।

মতলব পৌরসভার সেক্রেটারী মো. কবির হোসেন দেওয়ান ও যুব বিভাগের সেক্রেটারী মোঃ ইদ্রিস খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হারুন অর রশিদ ওসমানী, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুর রশীদ পাটওয়ারী, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জসিম উদ্দিন প্রধান, সেক্রেটারি দেওয়ান কবির হোসেন, পেশাজীবীর সভাপতি রেদওয়ান আহমেদ জাকির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শরীফ পাটওয়ারী।

বক্তারা বলেন, দেশ ও সমাজ গঠনে আদর্শিক ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠায় সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন| তারা আশা প্রকাশ করেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ জসিমউদ্দীনের এই যোগদান স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
সদ্য যোগদানকৃত মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ জসিমউদ্দীন প্রধান বলেন, আল্লাহর আইন ও কোরআন সুন্নাহর ভিত্তিতে এই দেশ-রাষ্ট্র পরিচালনা হউক- এই প্রত্যাশায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আমি কোনো রাজনৈতিক দলে ছিলাম না। আমার জীবনে আমি কোন অন্যায়ের সাথে জড়িত ছিলাম। ভবিষ্যতে নিজের ব্যক্তিগত, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কোরআন ও সুন্নাহর উপর থাকতে চাই।

ছবির ক্যাপশন: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ জসিমউদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাইয়ের নবাগত ইউএনওর সাথে ‘সুরের ধারা’র মতবিনিময়
  • কেরালায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস নেতা ভিডি সাতিসান
  • জাতীয় ছাত্র শক্তি নরসিংদী জেলায় নতুন সদস্যদের যোগদান
  • প্রতিশ্রুতির আড়ালে অবহেলিত পাইকগাছা, যোগাযোগের একমাত্র মাধ্যম বাঁশের সাঁকো
  • হরিপুরে ভুট্টার বাম্পার ফলন, দাম কমে দুশ্চিন্তায় কৃষক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম