Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

একটি শর্তে বিজয়কে সমর্থন দিল কংগ্রেস

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৬ pm ০৬, মে ২০২৬
in বিশ্ব
A A
0

তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামকে (টিভিকে) সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে এই সমর্থন একটি শর্তের ভিত্তিতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

খবর অনুযায়ী, কংগ্রেস জানিয়েছে—টিভিকের সঙ্গে কোনো সাম্প্রদায়িক বা সংবিধানবিরোধী শক্তি জোটে রাখা যাবে না।

তামিলনাড়ু কংগ্রেস কমিটি ও কংগ্রেস লেজিসলেটিভ পার্টির সিদ্ধান্তে টিভিকেকে সরকার গঠনে সমর্থন দেওয়ার কথা জানান অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তামিলনাড়ু বিষয়ক দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোদাঙ্কর।
তিনি বলেন, ধর্মনিরপেক্ষ অবস্থান বজায় রাখার শর্তেই এই সমর্থন কার্যকর হবে।

এদিকে কংগ্রেসের পাঁচজন বিধায়কের সমর্থন পাওয়ার ফলে টিভিকের অবস্থান আরও শক্ত হয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দলটি এখনও কয়েকজন বিধায়কের সমর্থনের অপেক্ষায় রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই সমীকরণ তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে টিভিকে, সিপিআই, সিপিএম এবং অন্যান্য দলের সম্ভাব্য জোট নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা বাড়ছে।

এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে টিভিকের নেতাদের বৈঠকও নতুন জোট রাজনীতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Tags: কংগ্রেসবিজয়বিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা: আসিফ মাহমুদ
  • তারেক রহমানের পক্ষে দেশের পরিবর্তন সম্ভব নয়: পাটওয়ারী
  • মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • যশোরে সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম