সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নওগাঁ জেলা শাখার দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশপ্রাপ্তরা হলেন নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম দিপু এবং যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিটি দলের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ রয়েছে। এ বিষয়ে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
জবাব কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বরাবর জমা দিতে বলা হয়েছে।

