Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নেত্রকোণায় ২ পুলিশ কনস্টেবলের ওপর হামলা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫০ pm ০৫, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে আটক করেছে পুলিশ। আটককৃতর সৈয়দ মিঠু মদন পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে যাত্রীদের চরম দূর্ভোগ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এমন খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় যাত্রীরা নানা হয়রানি নিয়ে প্রশাসনের নিকট অভিযোগ প্রদা করেন। এ সময় ওই স্থানে আসে ছাত্রদল নেতা সৈয়দ মিঠু । পরে পুলিশ তাকে একটু দূরে সরতে বললে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সৈয়দ মিঠুর হামলায় কনস্টেবল মো.ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম জানান,‘ কলেজ মোড় এলাকায় যাত্রীদের হয়রানির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমার উপস্থিতে থেকে শ্রমিক সংগঠনের নেতাদের সাথে কথা বলে অধিকাংশ যাত্রীর গাড়ির ব্যবস্থা করেছি। এ সময় পুলিশর সাথে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে। সে বিষয়ে পুলিশ ব্যবস্থা নিবেন।

মদন থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান,‘ যাত্রীদের সাথে বাস কাউন্টারে ঝামেলার খবর পেয়ে ইউএনও মহোদয়সহ পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবক দুই পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় অভিযুক্ত মিঠুকে আটক করা হয়েছে এবং উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আহত দুই পুলিশ সদস্যকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী
  • জ্যৈষ্ঠের ফল আর কবিতায় মুখর মৌচাকের সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন
  • ট্রাস্টি সদস্যের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ: নর্থ সাউথে শিক্ষার্থীদের বিক্ষোভ, উত্তাল ক্যাম্পাস
  • মাস্কের রাজনৈতিক মন্তব্যে ক্ষুব্ধ স্টারমার, দিলেন সতর্কবার্তা
  • বিজেপিতে ভাঙনের সুর, মোদির সঙ্গ ছাড়লেন প্রভাবশালী নেতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম