Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটির সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৩ pm ১৭, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

কুমিল্লা, জেলা প্রতিনিধি:
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে সভাপতি, শহিদুল ইসলাম সোহেলকে সাধারণ সম্পাদক এবং মোঃ আলমগীর হোসেন (সালমান জন) কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়া ইসতিয়াক আহমেদ পল্লবকে সিনিয়র সহ-সভাপতি এবং ইফতেখার উদ্দিন রাজেসকে দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৭ মে) সকালে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন এ কমিটির অনুমোদন দেন।

নবগঠিত কমিটির সভাপতি ডাঃ আফসান আনিস বলেন,“জাসাস সবসময় জাতীয়তাবাদী আদর্শ ও সংস্কৃতিচর্চাকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। কুমিল্লা মহানগর জাসাসকে আরও সুসংগঠিত ও সক্রিয় করতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।”

সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল বলেন, “তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করতে জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করাই আমাদের প্রধান লক্ষ্য।”

সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন (সালমান জন) বলেন,“কুমিল্লা মহানগরের প্রতিটি ইউনিটকে সক্রিয় করার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা হবে। সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জনগণের পাশে থেকে কাজ করতে চাই।” নবগঠিত কমিটিকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে বলে জানা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঘোড়াঘাটে বাড়ির উঠান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
  • বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ও বসতঘর ভস্মীভূত
  • সাতক্ষীরা ভূমিসেবায় দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ জেলা : ডিসি কাউসার আজিজ
  • প্রবাসীদের জন্য চালু হচ্ছে আধুনিক আবাসন প্রকল্প: প্রবাসী কল্যাণ মন্ত্রী
  • মোটরসাইকেল চালকরা সাধারণত সম্পদশালী নন, করারোপ উচিত নয়: জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম