Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৩ pm ১৬, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

কুমিল্লাকে বিভাগ করার দাবি জনগণের চাহিদা অনুযায়ী বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। চাঁদপুর সফরের পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে তিনি ওই সভায় অংশ নেন।

সভায় স্থানীয় নেতাকর্মীরা ‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগান দিলে প্রধানমন্ত্রী বলেন, জনগণের দাবি যদি ঐক্যবদ্ধভাবে ওঠে, তাহলে তা বাস্তবায়ন করা হবে। বিএনপি জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাসী বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের পুনর্গঠন এখন সময়ের দাবি। জনগণের সহযোগিতা ছাড়া এককভাবে কোনো সরকারই উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করতে পারে না।

এ সময় কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেন তিনি। সফরকালে কুমিল্লা ও চাঁদপুরে একাধিক উন্নয়ন ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

Tags: জনগণতারেক রহমানপ্রধানমন্ত্রীবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নিরাপত্তা শঙ্কায় চীনা উপহার ডাস্টবিনে ফেলে দিল মার্কিন কর্মকর্তারা
  • দাউদকান্দি–মেঘনার পথে প্রধানমন্ত্রীকে রাজসিক সংবর্ধনা
  • ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে নরসিংদীতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল
  • দেশের অর্থনীতি ঋণাত্মক অবস্থায় আছে, ঘুরে দাঁড়াতে অন্তত ২ বছর লাগবে: অর্থমন্ত্রী
  • ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ, দম্পতি আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম