Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টাঙ্গাইলের গোপালপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৭ pm ০৫, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ নুর আলম, গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হওয়ার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।

আজ সকাল ৬টা থেকে উপজেলার নলীন ও জগৎপুরা এলাকায় এই আদেশ কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নলীন ও জগৎপুরা গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে গতকাল দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি বাড়ি-ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন।

ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে বড় ধরনের সহিংসতা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন বর্তমানে ১৪৪ ধারা জারি হয়েছে এবং বর্তমানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tags: অপরাধসংঘর্ষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খামেনির ওপর হামলার সময় একই ভবনে ছিলেন আরাগচি, জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতা
  • চিম্বুক সড়কে পর্যটকবাহী গাড়িতে আগুন
  • হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো—আবারও প্রশ্ন তুললেন আব্দুল কাদের
  • মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা
  • মনিপুরে আবারও জঙ্গি হামলা, নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম