Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ অতিক্রম করেছে চীনা তেলবাহী জাহাজ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৮ pm ১৪, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধের মধ্যেও হরমুজ প্রণালি অতিক্রম করে একটি নিষেধাজ্ঞাভুক্ত চীনা তেলবাহী জাহাজ উপসাগরীয় অঞ্চল ত্যাগ করেছে বলে শিপিং তথ্য থেকে জানা গেছে।

শিপিং ডেটা অনুযায়ী, মঙ্গলবার ‘রিচ স্টারি’ নামের একটি ট্যাংকার হরমুজ প্রণালি পার হয়। এটি অবরোধ কার্যকরের পর প্রথম পরিচিত জাহাজ, যা ওই রুট ব্যবহার করে উপসাগর থেকে বেরিয়ে গেছে বলে বিভিন্ন ট্র্যাকিং সংস্থা জানিয়েছে।

জাহাজটির মালিকানা সাংহাই জুয়ানরুন শিপিং কোং লিমিটেডের অধীনে, যাকে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের অভিযোগে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। কোম্পানিটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মাঝারি আকারের এই ট্যাংকারটিতে প্রায় আড়াই লাখ ব্যারেল মিথানল পরিবহন করা হচ্ছে বলে জানা গেছে। এটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে পণ্য লোড করেছিল। জাহাজটিতে চীনা ক্রুরা দায়িত্ব পালন করছেন।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার পরবর্তী দফা আয়োজনের জন্য পাকিস্তান একটি নতুন প্রস্তাব দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদ দুই পক্ষের মধ্যে আসন্ন যুদ্ধবিরতি সময়সীমা শেষ হওয়ার আগেই বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছে।

পাকিস্তানি দুই কর্মকর্তার বরাতে জানা গেছে, বৈঠকটি ইসলামাবাদে হতে পারে, তবে দুই দেশের সম্মতির ভিত্তিতে স্থান পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

Tags: জাহাজমার্কিনহরমুজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
  • নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত
  • বাউফলে নানা আয়োজনে নতুন বছর ১৪৩৩-কে বরণ
  • পহেলা বৈশাখে খালেদা জিয়াকে স্মরণ মির্জা ফখরুলের
  • ইরান যুদ্ধের মধ্যে তেল বিক্রিতে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম