Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চাটখিল মহিলা ডিগ্রি কলেজ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১২ am ২০, এপ্রিল ২০২৬
in শিক্ষা, সারাদেশ
A A
0

মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) নির্বাচিত হয়েছে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ। নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী এই অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে দীর্ঘদিনের সুনাম ধরে রেখে প্রতিষ্ঠানটি এবার সরকারিভাবে এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করল।

গত ১৩ এপ্রিল নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা শিক্ষা অফিস আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সাফল্যের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নোয়াখালী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কলেজের প্রতিনিধিদের হাতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মো. জাহাঙ্গীর।

প্রতিষ্ঠানটির এই সাফল্যের নেপথ্যে কলেজ গভর্নিং বডির বলিষ্ঠ দিকনির্দেশনা এবং সুযোগ্য তত্ত্বাবধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও কলেজ শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কলেজে প্রশাসনের সুদক্ষ ও গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার গুণগত মানোন্নয়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রযুক্তিবান্ধব পাঠদান পদ্ধতি বাস্তবায়ন, এইচএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে চমৎকার ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে জেলা পর্যায়ে শীর্ষস্থান অর্জন করায় বিচারক মণ্ডলী চাটখিল মহিলা ডিগ্রি কলেজকে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মনোনীত করেন।

এই সাফল্যে আনন্দ প্রকাশ করে অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রতিক্রিয়ায় বলেন, “আলহামদুলিল্লাহ, এই অর্জন আমাদের সম্মিলিত পরিশ্রমের ফল। এই অঞ্চলের নারী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

এদিকে চাটখিল মহিলা ডিগ্রি কলেজের এই গৌরবময় সাফল্যে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, এই সুযোগ্য নেতৃত্বের হাত ধরে কলেজটি অদূর ভবিষ্যতে নারী শিক্ষায় সারা দেশের মধ্যে একটি অনন্য মডেলে পরিণত হবে।

Tags: চাটখিল মহিলা ডিগ্রি কলেজশিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে যে বার্তা মিলল
  • মাভাবিপ্রবির ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি, শিক্ষার্থীদের ক্ষোভ
  • তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী মাওলানা ফারুক সাহেবের ইন্তেকাল
  • টানা ২ ওভারে প্রথম বলেই উইকেট নাহিদ রানার
  • ঝালকাঠিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম