ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় শিশুদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয় প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়া উদ্দিন হায়দার স্বপন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী জেলার ৬৬ হাজার ৭০০ শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে জেলা ও উপজেলা হাসপাতালের টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে। এ টিকাদান কর্মসূচির আওতায় নির্দিষ্ট বয়সসীমার সকল শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। বিশেষ করে ঝরে পড়া ও টিকা থেকে বঞ্চিত শিশুদের অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া হয়েছে।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়া উদ্দিন হায়দার স্বপন বলেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. বলেন, সরকারের সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ, স্বাস্থ্য বিভাগের নিবিড় তৎপরতা এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে হাম-রুবেলা প্রতিরোধ করা সম্ভব হবে।

