Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাটখিলে বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ

Bangla FM OnlinebyBangla FM Online
২:১২ pm ১৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

নোয়াখালীর চাটখিল উপজেলায় রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সনদ ও হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো যানবাহনে জ্বালানি তেল না দেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি জানান, উপজেলা প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন চালানো আইনত দণ্ডনীয় অপরাধ।

আইনের ধারা অনুযায়ী, বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ এবং ফিটনেস সনদ ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না। এসব শর্ত না মানা যানবাহনে জ্বালানি সরবরাহও নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী উপজেলার সব পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিকে বলা হয়েছে, কাগজপত্রবিহীন যানবাহনে কোনোভাবেই জ্বালানি দেওয়া যাবে না।

এছাড়া আগামীকাল থেকে এ নির্দেশনা কার্যকর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান ইউএনও।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আল্টিমেটামেও টনক নড়েনি প্রশাসনের, অনিশ্চয়তায় ব্রাকসু নির্বাচন
  • আগামী ২রা জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী
  • নীলফামারীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২ তরুণী ও ১ যুবক আটক
  • কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাহাড় কাটায় ৩ জনের কারাদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম