২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যার মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে তাকে প্রিজনভ্যানে করে ঢাকার আদালত প্রাঙ্গণে আনা হয় এবং পরে হাজতখানায় রাখা হয়।
ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজন বর্তমানে কারাগারে আছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। একই ঘটনায় আরও দুইজন আহত হন। পরে ওই ঘটনার প্রেক্ষিতে মামলা ও তদন্ত শেষে ৩৪ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।

