এম. শাহীন আল আমীন, জেলা প্রতিনিধি:
চতুর্ভুজ প্রেমের বলি আল আমীন নামে এক যুবকের হত্যাকারীদের সনাক্ত করেছে জামালপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। দায়িত্ব নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার পংকজ দত্ত পিপিএম।
এর আগে সোমবার(১৮ মে) জামালপুর সদর থানার নিকটবর্তী চরপক্ষিমারী ইউনিনের বাগলগড় এলাকার সোহেল মিয়ার ঘাস খেত থেকে মাথা বিহীন অর্ধ গলিত একটি লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে বাগলগড় গ্রামের সাইফুল ইসলাম নিহত যুবকের জুতা ও পড়নের টাউজার দেখে সনাক্ত করে হত্যাকান্ডের শিকার ব্যাক্তি তার ছেলে। নাম আল আমীন। পরে সাইফুল ইসলাম বাদী হয়ে শেরপুর সদর থানায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে মামলা দায়ের করেন।
জানা গেছে, জামালপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই মামলাটির তদন্তের দয়িত্বপান। তারা ছায়া তদন্তে প্রমান পায় আল আমীনকে ১৩ মে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। পিবিআই টিম সন্দেহ ভাজন শুভ মিয়া(১৯)কে আটক করে। শুভ মিয়া জামালপুর সদর থানার পাথালিয়া গ্রামের উজ্জল মিয়ার ছেলে।
শুভ পিবিআইয়ের কাছে হত্যাকান্ডের ঘটনা শিকার ও স¤্রাট(২০) নামে এক ব্যাক্তির নাম প্রকাশ করে। পরে পুলিশ স¤্রাটকে আটক করে। স¤্রাট জামালপুর সদর থানার পাথালিয়া গ্রামের সামরুল হকের ছেলে। দুইজনই আদালতে তারা স্বীকার উক্তিমূলক জবান বন্দি প্রদান করে।
পিবিআই এর পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, হত্যাকান্ডের শিকার আল আমীন ও আসামী শুভ মিয়া সর্ম্পকে খালাতো ভাই। আল আমীনের বোনের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে শুভ মিয়ার। এ কারণে আল আমীনও শুভ মিয়ার বোনের সাথে প্রেমের প্রস্তাব দেয়। চার জনের চতুরভূজ প্রেম নিয়ে পারিবারিক দ্বন্দ্বের সূত্রপাত হয়। এর জের ধরেই ভাড়াটে খুনি স¤্রাটকে নিয়ে আল আমীনকে খুন করে শুভ মিয়া। পুলিশ সুপার আরও বলেন হত্যাকান্ডে ব্যবহৃত আলামত ও মোটর সাইকেলটিও উদ্ধার হয়। মামলার পরবর্তী কার্যক্রম চলমান।

