Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৯ pm ১৫, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা;

শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা;

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে তিন মাস বয়সী এক শিশুর সঙ্গে আপন চাচির নিষ্ঠুর আচরণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে প্রশাসন ও পুলিশ। এ ঘটনায় শিশু আইন-২০১৩ ও দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মাধবদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশুটির সঙ্গে নিষ্ঠুরতার একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া এবং পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকের নজরে আসে। পরে তারা উপজেলা প্রশাসন ও মাধবদী থানা পুলিশকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেন।

জেলা প্রশাসকের পরামর্শ অনুযায়ী, শিশুর প্রতি নিষ্ঠুর আচরণের সঠিক বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষে সদর উপজেলা প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি দায়ের করেন।

এদিকে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের স্বার্থে মাধবদী থানার তত্ত্বাবধানে ও পুলিশি প্রহরায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বুধবার (১৫ জুলাই) শিশুটিকে চিকিৎসার জন্য নরসিংদী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

পরে বুধবার বিকেলে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার জেলা সদর হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেন।

এসময় তিনি শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শিশুটির প্রতি নিষ্ঠুর আচরণের ঘটনায় সঠিক বিচার নিশ্চিত করতে রাষ্ট্র বদ্ধপরিকর।

 

Tags: অপরাধপ্রশাসনশিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা;
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিপি নেতা মাদকসহ গ্রেফতার ফেসবুকে পোস্ট করায় পোস্ট কারীর বিরুদ্ধে মামলা
  • শিশুর ওপর নিষ্ঠুরতার অভিযোগে মাধবদী থানায় মামলা
  • শাহজাদপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • মুক্তাগাছায় মাদক বিরোধী মিছিল
  • আজ রাতে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম