Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

Taslima TanishabyTaslima Tanisha
৩:০৩ pm ১৪, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আবুল হাসনাত , চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)। মঙ্গলবার রাতের আঁধারে জেলার গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়।পরে বুধবার সকালে তাদের আটক করে বিজিবি।

বিজিবির ১৬ ব্যাটালিয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়,সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানো হয় ওই ১৭ জনকে। পরে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের ভিতরে শিবনগর বাজার থেকে তাদের চাড়ালডাঙা সীমান্ত ফাঁড়ির বিজিবির টহল আটক করে।

আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোরের বাসিন্দা। আটককৃতরা অবৈধভাবে ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এরপর তারা ভারতের আগ্রা কারাগারে ৩ বছর সাজা ভোগ করেন। সম্প্রতি তাদের সাজার মেয়াদ শেষ হয়। কারাগার থেকে মুক্তি পেলে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফের ১২ ব্যাটালিয়য়েন টিলাশন ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়।

Tags: চাঁপাইনবাবগঞ্জবিএসএফসারাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্ত
  • ডেপুটি স্পিকারের নামে জাল ডিও, কর্মকর্তা প্রত্যাহার
  • মৌলভীবাজারকে সবুজ জ্বালানির শহর গড়তে স্মারকলিপি
  • নৌকাডুবির দুই দিন পর বাবা-ছেলে উদ্ধার
  • শ্রীমঙ্গলে দুই বিষহীন সাপ উদ্ধার, আতঙ্কে একটি হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম