Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৯ pm ১৫, জুলাই ২০২৬
in Semi Lead News, প্রবাস
A A
0
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত

​মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া কুমিল্লা প্রতিনিধি:

​সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তোফায়েল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দেশটির বাহদাহ (বাঁধা) শহরে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত তোফায়েল হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের (জয়নাল আবেদীন পীর সাহেবের বাড়ি) মৃত রফিকুল ইসলামের ছেলে।

জীবিকার তাগিদে দীর্ঘ প্রায় ৯ বছর ধরে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন।
​পারিবারিক সূত্রে জানা গেছে, তোফায়েল হোসেন বাহদাহ শহরের ‘আল জাহারাইন’ কোম্পানির অধীনে একটি হাসপাতালে কর্মরত ছিলেন। ঘটনার দিন রাতে ডিউটি চলাকালীন নাস্তা শেষে কর্মস্থলে ফিরছিলেন তিনি। পথে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর কর্মস্থলের সহকর্মীরা তোফায়েলকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর আনুমানিক ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​তোফায়েলের সাথে থাকা এক বাংলাদেশি সহকর্মী প্রথমে দেশে তার পরিবারকে দুর্ঘটনার বিষয়টি জানান। পরে তোফায়েলের বড় ভাই মাসুদ রানা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

​মাসুদ রানা বলেন, “আমরা জানতে পেরেছি এটি একটি সড়ক দুর্ঘটনা। তবে ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।”
​এদিকে তোফায়েলের এই অকাল ও আকস্মিক মৃত্যুর খবরে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন ও নিজ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tags: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণপাড়ার যুবক নিহত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন
  • টাঙ্গাইল দেলদুয়ারে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বাজার ও গ্রাম পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সরকারের ৫ উদ্যোগ
  • দেলদুয়ার উপজেলার এলেংজানী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত নাল্লাপাড়া বাজার ও ব্রিজ!
  • হরমুজে দুই জাহাজ থামাল আইআরজিসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম