তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা শহরের কুলচারা রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত নারীর (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই ) দুপুর ১টার দিকে স্থানীয় জনতা রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে চুয়াডাঙ্গা সদর থানা ও জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ জগদীশ চন্দ্র বসু জানান , মঙ্গলবার বেলা ১১ টায় খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা আপ ট্রেনে এ ঘটনা ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

