Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

থানচির রাজা পাথরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৪ pm ২৬, জুলাই ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0
থানচির রাজা পাথরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

থানচির রাজা পাথরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

মো আলম, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের ‘রাজা পাথর’ (বংডহ) এলাকায় সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া পর্যটক জাওয়াদ-উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় নিখোঁজের ২ দিন পর রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৭টার সময় অভিযান চালিয়ে সাঙ্গু নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, শুক্রবার দুপুরে আলীকদম-থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকা দিয়ে ১৩ পর্যটক তিন্দু বাজারে পৌঁছান। পরে স্থানীয় গাইড গর্জেন ত্রিপুরা তাদের গ্রহণ করেন। বিকেলে তারা তিন্দু ঘাট থেকে দুটি নৌকায় রেমাক্রির উদ্দেশ্যে যাত্রা করেন। একটি নৌকায় ছয়জন এবং অন্যটিতে সাতজন পর্যটক ছিলেন। রেমাক্রির পথে তিন্দু বড় পাথর (রাজাপাথর) এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর তীব্র স্রোতে সাতজন আরোহী থাকা একটি নৌকা ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জাওয়াদ-উল ইসলাম মাহিয়ান নিখোঁজ হন।
দুর্ঘটনার পর গত দুইদিন ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পাননি। রোববার সকালে তিন্দুমুখ ও বড় পাথরের মাঝামাঝি এলাকায় তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন।
তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বড় পাথর ও তিন্দুমুখের মাঝামাঝি স্থানে নিখোঁজ পর্যটকের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়।

থানচি থানার ওসি কানন সরকার বলেন,২ দিন আগে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ থানায় নিয়ে আসার পর আইনানুগ কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মধ্যনগরে পাকন পিঠা ও নকশিকাঁথায় নারী উদ্দোক্তার আশার স্বপ্ন
  • ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু
  • রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে মঙ্গলবার স্পিকারের সঙ্গে ইসির বৈঠক
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এইচডিডিএস-এর চতুর্থ বার্ষিক বিতর্ক কর্মশালা সম্পন্ন
  • শেখ হাসিনা ও বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম