Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে পাটক্ষেত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৮ pm ০৩, জুন ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা, সারাদেশ
A A
0

বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের একটি পাটক্ষেত থেকে তৌহিদুল ইসলাম (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) সকালে স্থানীয়রা পাটক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত তৌহিদুল ইসলাম ভাটপাড়া গ্রামের মৃত কায়ুম মিয়ার ছেলে। তিনি পেশায় জাহাজের কর্মচারী ছিলেন এবং বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তৌহিদুল ইসলাম গত ১ জুন থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। নিখোঁজের দুই দিন পর মরদেহ উদ্ধার করা হলো।

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: ফরিদপুরযুবকের মরদেহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত
  • সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • বেনাপোল সীমান্তে ৩ দিন পর পুশইনকৃতদের সরিয়ে নিল বিএসএফ
  • ভ্যাপসা গরমে হাঁসফাঁস মৌলভীবাজার, বৃষ্টির অপেক্ষা
  • শেরপুর নালিতাবাড়ীতে পুলিশের বাসায় পুলিশের তালা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম