Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুর নালিতাবাড়ীতে পুলিশের বাসায় পুলিশের তালা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৯ pm ০৩, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

লাল মোহাম্মদ, শেরপুর :

শেরপুরের নালিতাবাড়ীতে থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের ভাড়া বাসায় তালা লাগানো এবং পরে সার্চ ওয়ারেন্ট কার্যকরের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কনস্টেবল জুয়েল মিয়ার অভিযোগ অনুযায়ী, গত ২৫ মে নালিতাবাড়ী থানার এসআই রফিকুল ইসলাম-২ একটি সার্চ ওয়ারেন্টের আওতায় তার ভাড়া বাসায় গিয়ে ঘরের মালামাল তছনছ করে তাকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেন। এরপর বাসাটি প্রায় এক সপ্তাহ তালাবদ্ধ ছিল।

সরেজমিন তথ্য অনুযায়ী, তালাকপ্রাপ্ত স্ত্রী মারিয়া আকন্দ বীনার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালতের ৯৮ ধারা মোতাবেক মালামাল উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী ৩ জুন পুনরায় তালা খুলে মালামাল জব্দ করা হয় বলে জানা গেছে।

ভাড়াটিয়া বাসার মালিক মোস্তফা মিয়া জানান, ২৫ মে রাতে পুলিশ সদস্যকে বের করে দিয়ে বাসায় তালা লাগানো হয়।

অভিযুক্ত এসআই রফিকুল ইসলাম-২ বলেন, আদালতের সার্চ ওয়ারেন্ট অনুযায়ী মালামাল জব্দ করা হয়েছে এবং তা থানায় রাখা হয়েছে, পরে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে কনস্টেবল জুয়েল মিয়া অভিযোগ করে বলেন, তাকে লাঞ্ছিত করে ঘর থেকে বের করে তালা লাগানো হয় এবং ব্যক্তিগত জিনিসপত্র তছনছ করা হয়।

এ বিষয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে তদন্ত বা পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো জানা যায়নি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
  • শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত
  • সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • বেনাপোল সীমান্তে ৩ দিন পর পুশইনকৃতদের সরিয়ে নিল বিএসএফ
  • ভ্যাপসা গরমে হাঁসফাঁস মৌলভীবাজার, বৃষ্টির অপেক্ষা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম