Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৯:১৫ pm ২৮, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
তামিম ইকবাল (৫)

তামিম ইকবাল (৫)

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে নিখোঁজ হওয়ার একদিন পর ধলাই নদী থেকে তামিম ইকবাল (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার কাটাবিল এলাকার ধলাই নদী থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (২৭ জুন) রাতে কাটাবিল গ্রামে নিজ বাড়ির সামনে গ্রামীণ সড়কের সংস্কারকাজ দেখছিল তামিম। এ সময় তার শরীরে কাদামাটি ছিটকে পড়লে সে বাড়িতে গিয়ে পরনের টি-শার্ট খুলে আবার বাইরে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্য ও এলাকাবাসী রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

রোববার দুপুরে ধলাই নদীতে ভাসমান অবস্থায় তামিমের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।

আদমপুর ইউনিয়ন পরিষদের সদস্য জুমের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে ঘটনার বিস্তারিত জানা যাবে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দীন বলেন,বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। প্রয়োজন হলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tags: অপরাধনিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পঞ্চগড়ে এলজিইডি ভবনের উদ্বোধনী ফলকে এমপির নাম পত্রিকা দিয়ে ঢেকে রাখা নিয়ে তোলপাড়
  • রংপুরে জমি বিরোধে হামলা, ৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
  • ​নরসিংদীতে প্রবাসীর বাড়িতে চাঁদা না পেয়ে হামলার অভিযোগ
  • ব্রাহ্মণপাড়ায় ৩৭ হাজার শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
  • শ্রীমঙ্গলে পুশ-ইন প্রতিরোধে সীমান্তে সচেতনতামূলক সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম