Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়া বিএনপি নেতার মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৫:১১ pm ২০, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়া বিএনপি নেতার মরদেহ উদ্ধার

কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়া বিএনপি নেতার মরদেহ উদ্ধার

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):
কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ হওয়ার প্রায় ৫৩ ঘণ্টা পর মো. মাসুদ (৫০) নামের এক স্থানীয় বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) আনুমানিক দুপুর সাড়ে  ১২ দিকে  গরু টিলা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. মাসুদ কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকার চিপার হাউস এলাকার ইসমাইল সওদাগরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৌসুমী ফল ও কাঁচামালের ব্যবসা করে আসছিলেন।
​স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, মো. মাসুদ নিয়মিত প্রতি সপ্তাহে বিলাইছড়ি ও ফারুয়া বাজার থেকে মালামাল কিনে শনিবার ইঞ্জিনচালিত বোটযোগে কাপ্তাইয়ে ফিরে আসতেন। গত শনিবার (১৮ জুলাই) ভোর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

শনিবার সকাল ৮টা থেকে সোমবার দুপুর ১টা পর্যন্ত দীর্ঘ ৫৩ ঘণ্টা নিখোঁজ থাকার পর আজ দুপুরে গরু টিলার এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দেন।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। এর আগে নিখোঁজের খবর পাওয়ার পর নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করেছিল। এছাড়া গত শনিবার রাইংখিয়ং বাজার সংলগ্ন এলাকা থেকে মালামালসহ তাঁর খালি বোটটি উদ্ধার করা হয়েছিল।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Tags: কাপ্তাইকাপ্তাই থানাকাপ্তাই হ্রদকাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়া বিএনপি নেতার মরদেহ উদ্ধারবিএনপি নেতা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কক্সবাজারে বিজিবি’র অভিযানে কোটি টাকার ইয়াবা উদ্ধার
  • কাপ্তাই ইঞ্জিনচালিত বোট থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
  • আর্জেন্টিনা হারায় মন খারাপ কেয়া পায়েলের
  • সিরাজগঞ্জে সাপের কামড়ে একজনের মৃত্যু
  • কাপ্তাইয়ে ৪১ বিজিবি’র সহায়তায় হাসি ফুটল সাধারণ পরিবারের মুখে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম