ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সুদৃষ্টি কামনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা তুলে ধরে উপাচার্য প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে আসার আমন্ত্রণ জানান।
সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে তিনটায় তারেক- রহমানের বরিশাল সফরকালে সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ শেষে উপাচার্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সাথে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কাছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর সুদৃষ্টি কামনা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। পাশাপাশি প্রধানমন্ত্রী কে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসার আমন্ত্রণও জানান উপাচার্য মহোদয়।
এসময় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপাচার্যকে বলেন, পরবর্তীতে বরিশাল সফরে আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাব। এ সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন।

