Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে গভীর রাতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫১ pm ১৬, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

শুক্রবার (১৫ মে) দিবাগত গভীর রাতে পোগলদিঘা ইউনিয়নের বিন্নাফৈর নতুন বাজার (মানিকপটল) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিন্নাফৈর নতুন বাজারে আব্দুর রশিদের ভাড়া দেওয়া একটি কক্ষে ২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় পরিচালিত হয়ে আসছিল। গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে জ্বালানি তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ছবিসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও আসবাবপত্র পুড়ে যায়।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু বলেন, “শনিবার সকাল ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। পূর্বপরিকল্পিতভাবে রাতের অন্ধকারে এ ঘটনা ঘটানো হয়েছে।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “স্থানীয় একটি মহল দীর্ঘদিন ধরে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। বিএনপির সাংগঠনিক কার্যক্রম ব্যাহত করতেই পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করা হয়েছে।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tags: অগ্নিসংযোগবিএনপির কার্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নবাগত এসপির সর্বোত্তম সেবা দেওয়ার ঘোষণা
  • যানজট নিরসনে ট্রাফিককে বিশেষভাবে দক্ষ ও আধুনিকভাবে গড়ে তুলতে হবে
  • ইসরায়েলকে ‘পিতৃভূমি’ আমিরাতকে ‘দ্বিতীয় বাড়ি’ বললেন মোদি
  • পানগুছি সেতুর দাবিতে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের মানববন্ধন
  • ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড পেলেন সালমান মাহমুদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম