Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাংশায় আ. লীগ নেতার দাপটে জমি হারালেন বিএনপি নেতা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৬ pm ১৮, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা, সারাদেশ
A A
0
আল আমিন হোসেন,পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগ নেতার কাছ থেকে কেনা জ‌মি বুঝি‌য়ে দেওয়া এবং চাঁদাবাজি ও মারধরের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ক‌রে‌ছেন পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রইচ উদ্দিন খান।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টার পাংশা পৌর শহরের দর্গাতলা এলাকায পাংশা পৌর বিএন‌পির ব‌্যানা‌রে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ স‌ম্মেল‌নে পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রইচ উদ্দিন খান বলেন, উপ‌জেলা সা‌বেক ছাত্রলীগ নেতা ইদ্রিস আলী মন্ডল সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম, তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মন্ডল এবং মিতুল হাকিমের ক্যাডার। আওয়ামী লীগ সরকারের সময়ে কানু কুন্ডুর নিকট থেকে জোড়পূর্বক সাড়ে ১৭ শতাংশ জমি পাওয়ার অব এ্যাটনী করে নেয় । এবং আমার নিকট ইদ্রিস মন্ডল ১০ শতাংশ জমি ১৬ লক্ষ ৬০ হাজার টাকা বিক্রি করে। ওই জমি লিখে দেওয়ার কথা বললে আজকাল করে  ঘোরাতে থাকে।  গত ১৬ এপ্রিল সকালে তার ইটভাটা অফিসে গিয়ে  জমি রেজিষ্টি করা সহ ২০১৮ সালে আমার ভাই নাসির খানের নিকট থেকে ভাড়া নেওয়া স্ক্রেভেটর (ভেকু) হিসাব দেওয়ার কথা বললে দ্রুত জমি রেজিষ্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। প‌রে আমি সেখান থেকে চলে আসার পর আমার বিরুদ্ধে মিথ‌্যা অপপ্রচার শুরু করে ইদ্রিস আলী মন্ডল।  মূলত আগামী পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী হওয়ার ঘোষনা দেওয়ায় একটি কুচক্রি মহলের ষড়যন্ত্র করে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছেন। আমি আওয়ামী লীগের দোসর ইদ্রিস মণ্ডলের প্রেপ্তার সহ শা‌স্তির দাবী জানাচ্ছি। এবং দ্রুত তাকে গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
অন‌্যান‌্য বক্তারা ব‌লেন, জমি বু‌ঝে পে‌তে চাওয়ায় মূলত মোঃ রইচ উদ্দিন খানের বিরুদ্ধে মিথ‌্যা অ‌ভিযোগ ক‌রে বিএন‌পি সহ দলীয় নেতাকর্মীর ভাবমূ‌র্তি ক্ষু‌ন্নের চেষ্টা কর‌ছে। বিষয়‌টি ক্ষ‌তি‌য়ে দেখে তার জ‌মি বুঝি‌য়ে দেওয়া হোক।
এতে পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান, জমির মালিক পলি কুন্ডু সহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় পাংশা উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে বিটিআরআইতে চা মান নিয়ন্ত্রণে ৬ দিনের প্রশিক্ষণ শুরু
  • শ্রীমঙ্গলে অভিযানে ১০ জন গ্রেফতার,ইয়াবা উদ্ধার
  • চৌদ্দগ্রামে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ডিমলায় বিক্ষোভ সমাবেশ, বিচার দাবি
  • অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী
  • রামগঞ্জে ধানক্ষেতে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম