Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে বিটিআরআইতে চা মান নিয়ন্ত্রণে ৬ দিনের প্রশিক্ষণ শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০১ pm ১৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

চায়ের রাজধানী শ্রীমঙ্গল-এ অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট (বিটিআরআই)-এ চায়ের স্বাদ নির্ণয় (টি টেস্টিং) ও মান নিয়ন্ত্রণ বিষয়ে ৬ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বাংলাদেশ চা বোর্ড-এর চেয়ারম্যান মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিআরআই-এর পরিচালক ড. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক এবং বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন-এর সিলেট শাখার চেয়ারম্যান জি এম শিবলী।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৭০ জন প্রশিক্ষণার্থী এ কোর্সে অংশগ্রহণ করছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা, পঞ্চগড় ও নরসিংদীসহ বিভিন্ন জেলার চা শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেও অংশগ্রহণকারী রয়েছেন।

প্রশিক্ষণে চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক, টি মার্চেন্ট, নৌবাহিনীর কর্মকর্তা এবং চা বোর্ডের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান,এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা চায়ের স্বাদ নির্ণয়,গুণগত মান যাচাই এবং আধুনিক মান নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন।

সংশ্লিষ্টদের মতে,চা শিল্পের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে বিটিআরআইতে চা মান নিয়ন্ত্রণে ৬ দিনের প্রশিক্ষণ শুরু
  • শ্রীমঙ্গলে অভিযানে ১০ জন গ্রেফতার,ইয়াবা উদ্ধার
  • চৌদ্দগ্রামে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ডিমলায় বিক্ষোভ সমাবেশ, বিচার দাবি
  • অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী
  • রামগঞ্জে ধানক্ষেতে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম