Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংবাদিককে তুলে নিয়ে বিএনপি নেতার বর্বর নির্যাতন, ভিডিও ভাইরাল

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৩ pm ১০, মে ২০২৬
in অপরাধ
A A
0

ক্ষমতার দাপটে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এলাকায় তেল মজুদ, কৃষি জমি ধ্বংস করে বালু উত্তোলন ও মাদক কারবারের সংবাদ প্রকাশ করায় ‘বাংলাদেশ মিডিয়া’র কুলিয়ারচর প্রতিনিধি নাহিদুল হাসান রুকনকে প্রকাশ্যে তুলে নিয়ে বেধড়ক মারধর করেছেন সালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বকুল ও তার সহযোগীরা।

ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে ডুমরাকান্দা বাজারে অবস্থানকালে বিএনপি নেতা বকুল তার ক্যাডার বাহিনী নিয়ে সাংবাদিক রুকনকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এরপর সেখানে রীতিমতো ‘সালিশ’ বসিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

ঘটনার একাধিক ভাইরাল হওয়া ভিডিও চিত্রে দেখা যায়, বকুলের উপস্থিতিতেই তার লোকজন সাংবাদিক রুকনকে কিল-ঘুষি মারছে এবং তার পরনের টি-শার্ট ছিঁড়ে ফেলা হয়েছে। এসময় তাকে জোরপূর্বক হাতজোড় করে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়।

সাংবাদিক নাহিদুল হাসান রুকন বলেন, বকুল ও তার বাহিনীর জ্বালানি তেল মজুদ এবং নদী থেকে বালু উত্তোলনের অনিয়ম নিয়ে সংবাদ করায় তারা আমার ওপর ক্ষিপ্ত ছিল। তারা আমাকে তুলে নিয়ে গিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

স্থানীয়দের অভিযোগ, ৫ই আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে খাইরুল ইসলাম বকুল এলাকায় রীতিমতো ‘মাস্তানতন্ত্র’ কায়েম করেছেন। তার ছত্রছায়ায় এলাকায় চাঁদাবাজি, মাদক, জুয়া এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এসব অপকর্মের প্রতিবাদ করায় সাধারণ মানুষ তো বটেই, খোদ নিজ দলের নেতারাই বকুলের ওপর ক্ষুব্ধ।

সালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসাইন এঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি অভিযুক্ত খায়রুল ইসলাম বকুলের অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বকুলের বিরুদ্ধে মাদক, জুয়া ও বালু খেকো সিন্ডিকেট পরিচালনার অভিযোগ করেন।

কুলিয়ারচর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হান্নান এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। একজন সংবাদকর্মীর ওপর এমন হামলা অত্যন্ত ন্যাক্কারজনক।

এদিকে নির্যাতনের ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্ত বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। তবে মাদক, জুয়া ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

ভুক্তভোগী সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিএনপি নেতা বকুলসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Tags: নির্যাতনসাংবাদিক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষে এবং এইচএসসি জুনে: শিক্ষামন্ত্রী
  • চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার বাউফলের নিখোঁজ চার কিশোরী
  • সালথায় লিচু খেয়ে টাকা পরিশোধ নিয়ে মারামারি: লিচু বিক্রেতা নিহত
  • রাজশাহীতে র‍্যাব-৫ যৌথ অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ৪টি ভারতীয় গরু জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম