Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে বিএনপি নেত্রী ও সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪৪ am ২২, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

সিলেট প্রতিনিধি :

সিলেটে কখনও বিএনপির নেত্রী কখনও সাংবাদিক সেজে সিলেটের স্টেডিয়াম মার্কেটে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী অভিযোগ পাওয়া গেছে সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক লাকী আহমেদের বিরুদ্ধে।

২১ এপ্রিল ২০২৬ইং (মঙ্গলবার) রাত ৯.৩৪ মিনিটে ০১৬১৫৪৯৫১৫৫ নাম্বার থেকে সিলেট মহানগর বিএনপির মহিলা সাংগঠনিক ও দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে থাকে বলে অভিযোগ করেন স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে পরিচালক স্বপ্না বেগম। তিনি অভিযোগ করেন বিগত কয়েক মাস থেকে লাকি ও বাপ্পী নামের ব্যক্তিত্বয়রা তার থেরাপি সেন্টারে বার বার হানা দিয়ে চাঁদা চেয়ে আসছে,চাঁদা না দেওয়াতে থাকে নানা ভাবে হয়রাণী ও হত্যা, অপহরণের হুমকি প্রদান করে থাকে।

সূত্রে জানা যায় লাকি এক সময় সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিল, বিভিন্ন অসমাজিক কার্যকলাপের কারণে দল থেকে বহিস্কার করা হয় তাকে। সরকার পরিবর্তনে সাথে সাথে লাকি বিএনপির নেত্রী সেজে সিলেট শহর বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে নানা ভাবে হয়রাণী করে আসছে। এদিকে দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সিলেট ব্যুরো চীফ সাংবাদিক পরিচয়ে সিলেট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে সমঝোতার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে লাকি ও বাপ্পী নামে এদের বিরুদ্ধে। কথিত ওই সাংবাদিক বিভিন্ন পত্রিকার ভুয়া আইডি কার্ড ব্যবহার করে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় করেন। এছাড়া অভিযুক্ত ব্যক্তি নিজেকে ভূঁইফোড় অভিযোগ বার্তা নামে একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

ব্যবসায়ীদের অভিযোগ, লাকির আক্তার ওরফে লাকি আহমেদের নেতৃত্বে সাংবাদিক ও বিএনপির নেত্রী পরিচয়ে সংঘবদ্ধ কয়েকটি চক্র সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানি করে আসছে। চক্রটি ভুক্তভোগীদের নামে প্রথমে নিজের ফেসবুক আইডিতে মিথ্যা সংবাদ প্রকাশ করে। এরপর আর কোনো সংবাদ হবে না বলে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দাবি করে আর সেই টাকা না দিলেই শুরু হয় ধারাবাহিক ভাবে মিথ্যা সংবাদ প্রচার এবং ফেসবুক পোস্ট।

Tags: চাঁদাবিএনপিসাংবাদিকসিলেট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা কেন্দ্র সরানোয় ভোগান্তি
  • গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার
  • রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের
  • রাজাপুরে খাল খননে সাড়ে ৩ কোটি টাকার প্রকল্পে হরিলুট
  • টিভিতে আজকের খেলা (২২ এপ্রিল)

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম