Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি নেতার বিরুদ্ধে জলমহল দখলের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৯ pm ১০, জুন ২০২৬
in সারাদেশ
A A
0
Oplus_131072

Oplus_131072

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিএনপির সাবেক আহ্বায়কের নেতৃত্বে সরকারি ইজারাকৃত একটি জলমহল অবৈধভাবে দখল ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১০ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন আশাশুনি উপজেলার মৃত করিম শেখের ছেলে নজির উদ্দিন শেখ।

অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি আশাশুনি নাটানা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নামে কোদন্ডা মৌজার হাড়িয়া নদী ও সলুয়া নদীর নির্ধারিত দাগভুক্ত মোট ৬৭ বিঘা জলমহাল সরকারি নিয়মে ইজারা দেওয়া হয়। পরবর্তীতে নির্ধারিত শর্ত অনুযায়ী অর্থ পরিশোধের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জলমহালটি সমিতিকে বুঝিয়ে দেয়।

ভুক্তভোগীদের দাবি, তারা দীর্ঘদিন ওই জলমহালে মাছ চাষ করে আসছিলেন। কিন্তু পরে বিএনপির সাবেক আহ্বায়ক হেদায়েতুল ইসলামের নেতৃত্বে তার ছেলে ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জলমহলের নেটপাটা কেটে, স্থাপনা ভাঙচুর করে এবং বিপুল পরিমাণ মাছ লুটপাট করার অভিযোগ ওঠে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর থেকে তারা জোরপূর্বক দখল নিয়ে নিয়মিত মাছ আহরণ করছে এবং আগের মালিকদের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে ২৭ এপ্রিল থানায় অভিযোগ দেওয়া হলেও এখনো মামলা রেকর্ড হয়নি বলে দাবি ভুক্তভোগীদের।

ক্ষতিগ্রস্তরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, জলমহল উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Tags: অভিযোগনেতাবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
  • সাংবাদিকের সঙ্গে প্রেম করা মোটেও সহজ কাজ নয়
  • কক্সবাজারে ছুরিকাঘাতে নারীর মৃত্যু
  • বিশ্বকাপ উন্মাদনায় নজর কেরেছে সিরাজগঞ্জ শহরের ‘ব্রাজিল বাড়ি’
  • দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী কখনোই পিছু হটবে না: ইসমাইল বাঘাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম