Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৬ pm ১০, জুন ২০২৬
in Top Lead News, অর্থনীতি
A A
0

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চলমান অস্থিরতা নিরসন ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকটিতে একজন পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম নিবিড়ভাবে তদারকি, সুশাসন প্রতিষ্ঠা ও বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

পর্যবেক্ষক হিসেবে মোহাম্মদ আশরাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ সংশ্লিষ্ট সকল কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও প্রতিবেদন প্রদান করবেন।

সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে গ্রাহক ও কর্মকর্তাদের একাংশের মধ্যে তীব্র মতবিরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এই টানা বিক্ষোভ কর্মসূচির কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ আমানত তুলতে শুরু করেন।

জানা গেছে, চলমান অস্থিরতার জেরে গত ১ থেকে ৭ জুন পর্যন্ত মাত্র এক সপ্তাহে আমানতকারীরা ব্যাংকটি থেকে ৪ হাজার ২৪০ কোটি টাকা তুলে নিয়েছেন। এর ফলে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় নগদ জমা বা সিআরআর (CRR) রাখতে ব্যর্থ হয়েছে। এই চরম তারল্য সংকট কাটাতে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা ধার (তারল্য সহায়তা) চাওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগের এই উদ্যোগ ব্যাংকটির কার্যক্রমে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সুশাসন আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
  • সাংবাদিকের সঙ্গে প্রেম করা মোটেও সহজ কাজ নয়
  • কক্সবাজারে ছুরিকাঘাতে নারীর মৃত্যু
  • বিশ্বকাপ উন্মাদনায় নজর কেরেছে সিরাজগঞ্জ শহরের ‘ব্রাজিল বাড়ি’
  • দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী কখনোই পিছু হটবে না: ইসমাইল বাঘাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম