Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৭ pm ২৪, এপ্রিল ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে এক নারী শিক্ষিকাকে জুতাপেটা এবং অধ্যক্ষসহ ৫ জনকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন এই বর্বরোচিত ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন— কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলম এবং আরও দুই কর্মচারী। গুরুতর আহত অবস্থায় তাদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আকবর আলী জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ডিগ্রি পরীক্ষা চলায় কলেজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং পুলিশ মোতায়েন ছিল। এর মধ্যেই আকবর আলীর নেতৃত্বে একদল লোক অধ্যক্ষের কক্ষে ঢুকে সাবেক অধ্যক্ষের আমলের আয়-ব্যয়ের হিসাব দাবি করেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তারা প্রভাষক আলেয়া খাতুন হীরাকে মারধর ও জুতাপেটা করেন। এরপর হামলাকারীরা অধ্যক্ষের ওপর চড়াও হয়ে অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়।

ভুক্তভোগী শিক্ষিকা আলেয়া খাতুন হীরা অভিযোগ করেন, “হামলাকারীরা বিভিন্ন সময়ে কলেজে এসে মূলত চাঁদা দাবি করতেন। আমি এর প্রতিবাদ করায় তারা আমাকে জুতাপেটা ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।” অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, যোগদানের পর থেকেই স্থানীয় বিএনপির বিভিন্ন গ্রুপ তার কাছে চাঁদা চেয়ে আসছিল। তাদের দাবি পূরণ না করায় এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলী দাবি করেছেন, কলেজের অনিয়ম-দুর্নীতির হিসাব চাইতে গেলে শিক্ষকরাই তাদের ওপর আগে হামলা চালিয়েছেন।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা ভেঙে কলেজে জোরপূর্বক প্রবেশ ও হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ন্যাক্কারজনক ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Tags: অপরাধদুর্নীতিপ্রশাসনবিএনপি নেতারাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজেশিক্ষাশিক্ষিকাকে জুতাপেটাসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরকার দুই মাসের মধ্যে প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করছে: প্রতিমন্ত্রী টুকু
  • বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী
  • ড. জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা দিল ‘সেভ বাংলাদেশ’
  • শারীরিক জটিলতায় নকল পা ও সার্জারি লাগতে পারে মোজতবা খামেনির
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম