Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অনিচ্ছাকৃত ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করল বিএনপি

Taslima TanishabyTaslima Tanisha
৫:২৩ pm ২৬, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধা সৃষ্টি হয়েছে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দুঃখ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার তারেক রহমান সপরিবারে দেশে ফেরেন। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ ঢাকায় জড়ো হন। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায় এবং ঢাকা মহানগরী কার্যত জনসমাগমে পরিপূর্ণ হয়ে ওঠে।

এ অবস্থায় স্বাভাবিক জনজীবনে যে ভোগান্তি ও অসুবিধার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে বিএনপি গভীরভাবে দুঃখিত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনিচ্ছাকৃত এই পরিস্থিতির জন্য দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যান। এ সময় বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার পথজুড়ে বিপুল মানুষের উপস্থিতি দেখা যায়। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকাও জনসমাগমে মুখর হয়ে ওঠে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান।

Tags: দুঃখ প্রকাশবাংলাদেশ জাতীয়তাবাদীবিএনপিবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানরাজনীতিস্বদেশ প্রত্যাবর্তন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লাউয়াছড়ায় চিকিৎসাধীন ১৭ ফুটের অজগর
  • হামের উপসর্গে মৃত্যু ৩, আক্রান্ত ৯ শতাধিক
  • রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন নাকচ করলেন মির্জা ফখরুল
  • কোক স্টুডিও বাংলার ‘পাতার বাঁশরি’ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে
  • গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম