ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু, কেরালা, আসাম ও কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতেও একযোগে গণনা কার্যক্রম চলছে।
সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। প্রাথমিক ফলাফলের প্রবণতায় পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছে বিজেপি। এখন পর্যন্ত দলটি ১৮০টি আসনে এগিয়ে আছে। অপরদিকে বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১১টি আসনে।
তামিলনাড়ুতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএমকে ৬৬টি আসনে এগিয়ে রয়েছে। টিভিকে ৬১টি এবং এনডিএ জোট ৩৮টি আসনে লিড ধরে রেখেছে।
কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৫৯টি আসনে এগিয়ে আছে। অপরদিকে এলডিএফ ৪৭টি এবং এনডিএ জোট ৬টি আসনে এগিয়ে রয়েছে।
আসামে এনডিএ জোট ৫০টি আসনে লিডে রয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে ৩৫টি আসনে।
এদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে এনডিএ ৫টি আসনে এগিয়ে আছে। ডিএমকে ও কংগ্রেস জোট ৩টি আসনে লিডে রয়েছে।
প্রাথমিক এই ফলাফলগুলো পরিবর্তনশীল, চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

