Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিল বিজিবি

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৪ am ১২, জুন ২০২৬
in Top Lead News, বাংলাদেশ
A A
0

কুষ্টিয়া প্রতিনিধি:
জামালপুর সীমান্তের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসী।

শুক্রবার (১২ জুন) ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই ব্যক্তিদের জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের আলো ফোটার আগে প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জন ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। পুশইনের শিকার হওয়া এই ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। বিজিবি ও জনতার অনড় অবস্থানের কারণে বাংলাদেশে ঢুকতে না পেরে বর্তমানে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে (নো ম্যান্স ল্যান্ড) অবস্থান করছেন।

ঘটনার বিবরণ দিয়ে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, “ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে।”

প্রাগপুর বিজিবি ক্যাম্পের (বিওপি) দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, “১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল, তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা যাতে কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় টহল ও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। এই কাজে স্থানীয় সীমান্তবাসীও বিজিবিকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে।”

Tags: কুষ্টিয়া সীমান্তপ্রশাসনবাংলাদেশসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কক্সবাজারে শিশু অপহরণ চক্রের মূলহোতা ‘শিমুল’ গ্রেফতার
  • সাংবাদিক পরিচয়ে ২৫ হাজার টাকা আত্মসাৎ
  • চিলাহাটিতে বিট পুলিশিং ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • পর্যটন এলাকাই যখন জন-মরণ ফাঁদ
  • কুলাউড়ায় ৬ লাখ টাকার অবৈধ সিগারেট উদ্ধার,আটক ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম