Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

টানা ১৮ দিনের ছুটিতে বেরোবি, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৩ pm ২২, মে ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর:

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ১৮ দিনের ছুটিতে যাচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ছুটিকালীন সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বহিরাগতদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২২ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান জানান, “আগামী ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে।”

তিনি আরও বলেন, “২২ ও ২৩ মে সরকারি ছুটি থাকায় শিক্ষার্থীরা অতিরিক্ত দুই দিনের ছুটি পাচ্ছেন। একইভাবে ৫ ও ৬ জুন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় প্রশাসনিক কার্যক্রমও আরও দুই দিন বন্ধ থাকবে।”

দীর্ঘ এই ছুটি শেষে আগামী ৮ জুন (সোমবার) থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু হবে। অন্যদিকে প্রশাসনিক কার্যক্রম চালু হবে ৭ জুন (রোববার) থেকে।

আবাসিক হল খোলা রাখার প্রসঙ্গে রেজিস্ট্রার বলেন, “ছুটির সময় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করেন। তাই শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হলগুলো খোলা রাখা হবে। পাশাপাশি ঈদের দিন হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হবে।”

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ মে, ২০২৬ থেকে ০৬ জুন, ২০২৬ পর্যন্ত ‘গ্রীষ্মকালীন অবকাশ’ ও ‘ঈদ-উল-আজহা’ উপলক্ষে ক্যাম্পাস বন্ধ থাকাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর সকল শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশের সময় অবশ্যই বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যাক্তিকে নিয়ে চাঞ্চল্য তথ্য
  • রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • ধামইরহাটে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
  • রাবিতে নতুন দুই সহ-উপাচার্য নিয়োগ
  • সরাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম