Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুদকের মামলায় বেলকুচির খাদ্য পরিদর্শক, তাঁর বাবা ও স্ত্রী কারাদণ্ডে দণ্ডিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১০ pm ২৫, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0
দুদকের মামলায় বেলকুচির খাদ্য পরিদর্শক, তাঁর বাবা ও স্ত্রী কারাদণ্ডে দণ্ডিত:

দুদকের মামলায় বেলকুচির খাদ্য পরিদর্শক, তাঁর বাবা ও স্ত্রী কারাদণ্ডে দণ্ডিত:

মো. আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধি :

পাবনায় দুর্নীতি দমন কমিশন (দুদকের) মামলায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সহকারি খাদ্য পরিদর্শক তার বাবা ও স্ত্রী পাঁচ বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাবনার স্পেশাল জেলা ও দায়রা জজ আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুটি মামলায় এই রায় প্রদান করেন।

কারাদন্ড ছাড়ায় ৫ কোটি টাকার অর্থ দন্ড ও সমুদয় সম্পত্তি বাজেয়াপ্ত আদেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার বেলকুটি উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা সহকারি খাদ্য বিভাগের পরিদর্শক মো. মনিরুল ইসলাম (৩৯) দুর্নীর্তি ও অবৈধ আয়ের মাধ্যমে ৫৪ লাখ ৮০ হাজার টাকা অর্জন করেন এবং সেই টাকা তার পিতার নামে থাকা জমিতে ভবন নির্মাণে বিনিয়োগ করেন।

এ কাজে তার পিতা মো. সহিদুল ইসলাম প্রামাণিক অবৈধ আয়কে বৈধ দেখাতে সহযোগিতা করেন বলে রায়ে উল্লেখ করা হয়। এ ছাড়া মনিরুলের স্ত্রী মোছা. ডলি খাতুনের নামে একটি ডেইরি ফার্মের মালিকানা দেখানো হয়। সেখানে ডলির নামে ৬০ লাখ টাকার বিনিয়োগ প্রদর্শন করা হয়।

এ সব বিষয়ে দুদক সম্পদ বিবরণী চাইলে তারা তাদের ৬৩ লাখ ১৪ হাজার ২৭৩ টাকার সম্পদ বিবরণী প্রদান করেন। পরে দুদক তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসে। দুদক সুত্র জানায়, ঘুষ, দুর্নীতি ও অবৈধ্য আয়ের মাধ্যমে মনিরুল ও তার পরিবার গত ৫ বছরে কয়েক শ বিঘা জমি ও ডেইরি ফার্মের মালিক হয়েছেন। এ ছাড়া নামে বেনামে বিপুল সম্পদ অর্জন করেছেন।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন,(দুদক) সমন্বিত জেলা কাযালয়ের উপ-পরিচালক মো: শহিদুল আলম সরকার বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

১৪৪ জনের সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত পৃথক রায়ে মো. মনিরুল ইসলামকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় উভয় মামলায় পাঁচ বছর করে সশ্রম কারাদন্ড দেন। পাশাপাশি প্রথম মামলায় ৫ কোটি ৪৩ লাখ টাকা এবং দ্বিতীয় মামলায় ৬০ লাখ ১০ হাজার টাকা অর্থদন্ড করেন।

একই রায়ে মনিরুল ইসলামের বাবা মো. সহিদুল ইসলাম প্রামাণিককে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দন্ডবধির ১০৯ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়। একই ধারায় মনিরুলের স্ত্রী মোছা. ডলি বেগমকেও পাঁচ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এ ছাড়া মামলা সংশ্লিষ্ট আসামিদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশন,(দুদক) সমন্বিত জেলা কাযালয়ের উপ-পরিচালক মো: শহিদুল আলম সরকার বার্তা সংস্থা পিপ‘কে বলেন, এটি একটি নজির বিহীন রায়। এই রায়ের মাধ্যমে পরিবারের সব সদস্যরা দুর্নীতি না করতে পরিবার প্রধানকে নিরুৎসাহিত করবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
  • ৫০০ টাকার গাছ, বিল ১ লাখ!
  • ভারতের আন্দোলনরত ছাত্র তরুণদেরকে অভিনন্দন জানাচ্ছি: নাহিদ ইসলাম
  • এক তরুণীকে মন দিয়েছিলেন শাকিব খান, কিন্তু কে সে?
  • রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম