Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্যারিস্টার সুমনের জামিনে আংশিক পরিবর্তন

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৫ pm ০৪, অগাস্ট ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
ব্যারিস্টার সুমনের জামিনে আংশিক পরিবর্তন

ব্যারিস্টার সুমনের জামিনে আংশিক পরিবর্তন

সত্যজিৎ দাস:

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে পৃথক একটি হত্যাচেষ্টা মামলায় তার জামিন বহাল রাখা হয়েছে।

সোমবার (০৩ আগষ্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়,গত ২৯ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ ব্যারিস্টার সুমনের করা রুল নিষ্পত্তি করে দুটি মামলায় জামিন মঞ্জুর করেন। এর মধ্যে একটি ছিল রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা হত্যা মামলা এবং অপরটি মুগদা থানার হত্যাচেষ্টা মামলা।

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। শুনানি শেষে আদালত খিলগাঁও থানার হত্যা মামলায় দেওয়া জামিন স্থগিত করেন। তবে মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখা হয়।

ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান,চেম্বার আদালত হত্যা মামলায় জামিন স্থগিত করলেও হত্যাচেষ্টা মামলায় জামিন বহাল রেখেছেন।

উল্লেখ্য,২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেফতার করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লাকসামে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু, মা আইসিইউতে
  • রাজনগরের সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেপ্তার
  • সৈয়দপুরে ইয়াবা সহ স্বামী স্ত্রী গ্রেপ্তার 
  • অনৈতিক সম্পর্কের অভিযোগে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া
  • সৈয়দপুরে সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম