Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ শান্তির দল

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৫ pm ১০, মে ২০২৬
in Semi Lead News, বাংলাদেশ, রাজনীতি
A A
0

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ শান্তির দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা গত ০৮ মে ২০২৬ ইং, সন্ধ্যা ৭টায় ঢাকাস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান, শান্তির দূত ও আগামী দিনের রাষ্ট্রনায়ক এ্যাডভোকেট সৈয়দ আবদুল্লাহ শহীদ। সভা পরিচালনা করেন দলের মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ আল মামুন।

এ সময় কেন্দ্রীয় সহ-সভাপতি মনিরুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন সাংগঠনিক ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনার এক পর্যায়ে ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের পরবর্তী সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে, নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠ বিজয়ের পর সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা, মসজিদ, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর, নারী নির্যাতন এবং বিভিন্ন স্থানে হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ শান্তির দল।

সভায় নেতৃবৃন্দ বলেন, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সহিংসতা মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি। নিরীহ মুসলমানদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশ শান্তির দল অবিলম্বে এসব সহিংসতা বন্ধ এবং জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায়।

এছাড়াও, বিজেপির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিছু বাংলাদেশবিরোধী ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের প্রতিও উদ্বেগ প্রকাশ করা হয়। এ বিষয়ে দলের চেয়ারম্যান এ্যাডভোকেট সৈয়দ আব্দুল্লাহ শহীদ বলেন,
“বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, সচেতন ও সর্বদা প্রস্তুত। দেশের মর্যাদা ও স্বার্থের প্রশ্নে কোনো ধরনের উসকানি বা হুমকি বরদাশত করা হবে না।”
বাংলাদেশ শান্তির দল পশ্চিমবঙ্গের সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার আহ্বান জানায় এবং ভারত সরকারের প্রতি সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানায়।

Tags: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম নির্যাতনবাংলাদেশ শান্তির দল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে: রেলমন্ত্রী
  • কুড়িগ্রামে খাল খনন উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
  • কোরবানির হাট কাঁপাতে দিনাজপুরে প্রস্তুত ২৫ মণের ‘রংবাজ’
  • জুলাই আন্দোলনে ৯ হত্যা, তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরু
  • পদ্মা নদীতে জেলেদের হয়রানির অভিযোগ নৌ-পুলিশের বিরুদ্ধে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম