Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড বন্ধ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৭ pm ২৮, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা:

​খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক জীবিত ব্যক্তিকে ‘মৃত’ দেখিয়ে তার বয়স্ক ভাতার কার্ড অন্য ব্যক্তিকে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব ওসমান আলী ও সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে। উপজেলার তবলছড়ি ইউনিয়নের মুসলিমপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। এর প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।

​ভুক্তভোগী রুহুল আমিন জানান, তিনি বিগত কয়েক বছর ধরে নিয়মিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারি বয়স্ক ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু গত ৯ মাস ধরে ভাতার টাকা না আসায় তিনি উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, ইউনিয়ন পরিষদ থেকে প্রদত্ত একটি ‘মৃত্যু নিবন্ধন সংক্রান্ত প্রত্যয়নপত্র’র ওপর ভিত্তি করে তাকে ২০২৪ সালে মৃত দেখানো হয়েছে (স্মারক নং-৪৬.০০.৪৬৭০.০৭৬.১৬.০০৬.২১, তারিখ: ১১/১/২০২৬)। এই সনদের আলোকেই সমাজসেবা অধিদপ্তর তার বয়স্ক ভাতার কার্ডটি স্থায়ীভাবে বাতিল করে দেয়।
​
​ভুয়া মৃত্যু সনদের তথ্যানুযায়ী, তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো. ওসমান আলী এবং চারজন ইউপি সদস্য—মো. আব্দুল মজিদ, জমিলা বেগম, মো. বেলাল হোসেন ও মর্জিনা বেগম ওই মৃত্যু প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেছেন।
​
​এই জালিয়াতির ঘটনা প্রকাশ পাওয়ার পর আজ রবিবার (২৮ জুন) তবলছড়ি ইউনিয়ন সচিব ওসমান আলী সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
​
স্থানীয় বাসিন্দা হাজী এইচ এম হেলাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন,”যে মানুষটি প্রতিদিন আমাদের চোখের সামনে বাজারে-দোকানে আসছেন, তাকে মৃত ঘোষণা করা চরম দায়িত্বজ্ঞানহীনতা। তবলছড়ি ইউনিয়ন পরিষদ এখন দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আমরা দোষীদের কঠোর শাস্তি চাই।

​ইউপি সচিব মো. ওসমান আলী তিনি নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, “রুহুল আমিনকে গ্রাম পুলিশের মাধ্যমে তিনবার মৌখিক নোটিশ করা হয়েছিল। তিনি উপস্থিত না হওয়ায় এবং গত ২৮ ডিসেম্বর ২০২৫ সমাজসেবা দপ্তর থেকে ভাতাভোগী প্রতিস্থাপনের তালিকা পাঠানোয় আমরা তদন্ত করি। গ্রাম পুলিশের রিপোর্টের ভিত্তিতেই এই মৃত্যুর সনদ তৈরি করা হয়েছে।

​ইউপি সদস্য আব্দুল মজিদ তিনি ঘটনাটি সম্পর্কে নিজের অজ্ঞতা দাবি করে বলেন, “আমার অজান্তেই সমাজসেবা এই কাজ করেছে। তবে এরই মধ্যে রুহুল আমিনের বয়স্ক ভাতা আবার চালু করার ব্যবস্থা করা হয়েছে। আসলে এলাকায় তাকে সবাই ‘আমিন মিয়া’ নামে চেনে, ‘রুহুল আমিন’ নামে কেউ চেনে না। নাম বিভ্রাটের কারণে এমন ভুল হতে পারে।

​মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদ বিষয়টি জেলা প্রশাসক কার্যালয়ের তদন্তাধীন থাকায় তিনি এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, “ভুক্তভোগীর আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসক কার্যালয় থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইকগাছায় ট্রাকের পেছনে বাসের বেপরোয়া ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা
  • জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড বন্ধ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা মাদক ধ্বংস
  • তেলাপিয়া কেন বিষাক্ত হয়ে উঠছে?
  • ভোলায় কৃষি অফিসের উদ্যোগে ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম