Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৯ pm ২১, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতালি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। নিরাপদ অভিবাসনসহ দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র দিন দিন বিস্তৃত হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূতও নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ কারণে বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার করতে চায়।

বৈঠকে রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, ইতালি বাংলাদেশ–ইতালি সম্পর্ককে শুধু বজায় রাখা নয়, বরং আরও বিস্তৃত করতে আগ্রহী। তিনি জানান, ইতালির বর্তমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত ও অবৈধ অভিবাসন প্রতিরোধে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, আগামী জুন থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে, যা চালু হলে নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সহজ হবে এবং অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন আরও দ্রুত হবে।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপদ অভিবাসন, শ্রমবাজার এবং দক্ষ কর্মী প্রেরণ বিষয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী বৈঠক ইতালিতে অনুষ্ঠিত হবে।

এ সময় তিনি ইতালির ইন্টেরিয়র মিনিস্টারের পক্ষ থেকে অভিনন্দনপত্র স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন এবং ইতালি সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী সুবিধাজনক সময়ে সফরের আশ্বাস দেন।
বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা, অভিবাসন, অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Tags: আন্তোনিও আলেসান্দ্রোস্বরাষ্ট্র মন্ত্রণালয়স্বরাষ্ট্র মন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত, চালক-হেলপার আটক
  • গম পাচারের অভিযোগে বিপাকে নুসরাত জাহান
  • ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু
  • ইবিতে ব্যানার ছেড়ার ঘটনায় দুঃখ প্রকাশ সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থীদের
  • পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ-২০২৬বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম