Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকট থাকা ১০ দেশের তালিকায় বাংলাদেশ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৯ pm ২৪, এপ্রিল ২০২৬
in Top Lead News, বাংলাদেশ
A A
0

বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকটে থাকা মানুষের দুই-তৃতীয়াংশই বসবাস করছে মাত্র ১০টি দেশে। এই উদ্বেজনক তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে পাকিস্তানের পাশাপাশি রয়েছে বাংলাদেশের নামও। শুক্রবার (২৪ এপ্রিল) জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবিক সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় প্রকাশিত ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’-এর সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বের ৪৭টি দেশে প্রায় ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্য অনিরাপত্তার শিকার হয়েছে। এই সংখ্যা ২০১৬ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। এই বিশাল জনগোষ্ঠীর বড় অংশটিই বাস করে নির্দিষ্ট ১০টি দেশে। দেশগুলো হলো:

আফগানিস্তান

বাংলাদেশ

কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি)

মিয়ানমার

নাইজেরিয়া

পাকিস্তান

দক্ষিণ সুদান

সুদান

সিরিয়া

ইয়েমেন

প্রতিবেদন মতে, মোট ক্ষুধার্ত মানুষের এক-তৃতীয়াংশই রয়েছে সুদান, নাইজেরিয়া এবং কঙ্গোতে। তবে ইতিবাচক দিক হিসেবে বাংলাদেশ ও সিরিয়ার পরিস্থিতির কিছুটা উন্নতির কথা উল্লেখ করা হয়েছে। ১০ বছরের ইতিহাসে এবারই প্রথম একই বছরে গাজা এবং সুদানের কিছু অংশে দুর্ভিক্ষের কথা নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে।

তীব্র খাদ্য অনিরাপত্তার প্রধান কারণ হিসেবে যুদ্ধ ও সংঘাতকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের চরম বিরূপ প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ২০২৬ সালের বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত ‘ভয়াবহ’ হতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে তেলের মূল সরবরাহ রুট ‘হরমুজ প্রণালী’ অবরুদ্ধ হওয়ায় জ্বালানি ও সারের দাম আকাশচুম্বী হয়েছে। সারের উচ্চমূল্য সরাসরি কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রধান আলভারো লারিও সতর্ক করে বলেন, এখন ফসল বপনের মৌসুম। জ্বালানি ও সারের উচ্চমূল্য খাদ্য উৎপাদনে বড় বাধা হয়ে দাঁড়াবে।

সংকট মোকাবিলায় ক্ষুদ্র কৃষকদের জলবায়ু-সহনশীল ফসল চাষে বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানানো হয়েছে। আলভারো লারিও স্থানীয়ভাবে সার উৎপাদন ও মাটির স্বাস্থ্য উন্নয়নের ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন। পর্যাপ্ত ত্রাণের ঘাটতি এবং ক্রমবর্ধমান বাস্তুচ্যুত মানুষের সংখ্যা খাদ্য সংকটকে আরও ঘনীভূত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tags: তীব্র খাদ্য সংকটবাংলাদেশবিশ্বজুড়ে সংকট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম
  • অন্তঃসত্ত্বা মেয়েকে দেখতে ভ্যানেই ১১৫ কিমি পাড়ি দিলেন বাবা
  • মৌলভীবাজারে নবনিযুক্ত জেলা প্রশাসককে সংবর্ধনা
  • রংপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ
  • কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও অপরাধ কর্মকাণ্ড অব্যাহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম