Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৪ pm ২৪, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

ক্রাইম রিপোর্টার:

রংপুরের কোতয়ালী (সদর) থানাধীন সদ্যপুকুরনী (জয়রাম) এলাকায় প্রতিপক্ষের বিরুদ্ধে বসতবাড়ির রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগে থানায় এজাহার দায়ের করেছেন মোঃ সেলিম মিয়া (৩৯) নামের এক ব্যক্তি।

এজাহার সূত্রে জানা যায়, জমি-জমা ও পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিবেশীদের সঙ্গে সেলিম মিয়ার বিরোধ চলছিল। এর জেরে পূর্বেও তাকে মারধরের ঘটনা ঘটে এবং এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি ও মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে পুনরায় সেলিম মিয়া ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। একপর্যায়ে তাদের বাড়িতে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

একই গ্রামের মৃতঃ আঃ সালাম
‘র পুত্র মোঃ আশরাফুল ইসলাম রাজু (৪৮), মৃতঃ আবু বক্কর সিদ্দিক’র পুত্র মোঃ লাল মিয়া নালু (৫০) ও মোঃ বাবলু মিয়া নোংলো (৪৫), মোঃ শওকাত আলী’ র পুত্র মোঃ আলম মিয়া (৩৪), মোঃ সোহেল মিয়া (৩২) ও মোঃ মিলন মিয়া (৩০) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে রংপুর সদর কোতয়ালী থানায় সেলিম বাদি হয়ে একটি এজাহার দায়ের করেন।

ঘটনার বর্ণনায় সেলিম মিয়া জানান, গত ২২ এপ্রিল রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে আমাকে লেবু ফোন করে বলেন আমার বসবাড়ির রান্না ঘড়ে আগুন জ্বলছে। তখন আমি বাজার থেকে বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও রান্নাঘরের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে আমার বলে দাবি করেন তিনি।

এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি আগুন নেভাতে এগিয়ে আসেন এবং ঘটনাটি প্রত্যক্ষ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার ভিডিও ও স্থিরচিত্রও মোবাইল ফোনে ধারণ করা হয়েছে বলে জানান ভুক্তভোগী।

ভুক্তভোগীর দাবি, পূর্বের বিরোধ ও হুমকির ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে তার বসতবাড়িতে আগুন দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

এ বিষয়ে সদর কোতয়ালী কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের বলেন, লিখিত অভিযোগ পেয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম
  • অন্তঃসত্ত্বা মেয়েকে দেখতে ভ্যানেই ১১৫ কিমি পাড়ি দিলেন বাবা
  • মৌলভীবাজারে নবনিযুক্ত জেলা প্রশাসককে সংবর্ধনা
  • রংপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ
  • কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও অপরাধ কর্মকাণ্ড অব্যাহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম