Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলা এফএম-এর সিনিয়র সাংবাদিক শাহ আলম জাহাঙ্গীর আর নেই

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৫ pm ০৭, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

বাংলা এফএম-এর কুমিল্লা মুরাদনগরের সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট নজরুল গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ দিন ধরে নানাবিধ শারীরিক অসুস্থতায় ভুগে গত ৫ জুন ২০২৬ (শুক্রবার) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তীব্র শারীরিক অসুস্থতা নিয়ে প্রায় ৩ মাস আগে অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়েছিল এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত শুক্রবার বাদ আছর কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর নামক নিজ গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।

অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীর একাধারে যেমন সাংবাদিকতার মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করেছেন, ঠিক তেমনি একজন আদর্শ শিক্ষক হিসেবে আলো ছড়িয়েছেন। তিনি রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। এর পাশাপাশি নজরুল গবেষক হিসেবেও তাঁর বিশেষ সুখ্যাতি ছিল।

তাঁর এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে বাংলা এফএম পরিবার গভীরভাবে শোকাহত। বাংলা এফএম-এর পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলা হয়, “মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করুন।”

এ ছাড়া তাঁর মৃত্যুতে মুরাদনগর প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। প্রবীণ এই গুণী মানুষের প্রস্থানে মুরাদনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tags: বাংলা এফএম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্রীমঙ্গলে প্রবাসীর বাড়িতে চুরি,কেয়ারটেকার গ্রেপ্তার
  • মানবতার হাত বাড়াল প্রশাসন, তিন প্রতিবন্ধী ভাইয়ের ব্যাংকে প্রায় ১২ লাখ টাকা
  • মৌলভীবাজারে দুই দিনে ট্রেনের ছাদে দুই প্রাণহানি
  • যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা
  • জাজিরায় বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম