Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৮ pm ২৯, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

‘শিশুশ্রমকে না বলি,শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রীমঙ্গল কার্যালয়ের উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। র‌্যালি শেষে অধিদপ্তরের কার্যালয় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের উপ-মহাপরিদর্শক এবং মৌলভীবাজার জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্য সচিব তপন বিকাশ তঞ্চঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপ-মহাপরিদর্শক পপি রানী দে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন;কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,শ্রীমঙ্গল হোটেল মালিক সমিতির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম,সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধি,এনজিও প্রতিনিধি,শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন,দারিদ্র্য,শিক্ষার অভাব,সামাজিক বৈষম্য এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারের বিস্তার শিশুশ্রমের অন্যতম প্রধান কারণ। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে জীবিকার তাগিদে অনেক পরিবার শিশুদের শ্রমে নিয়োজিত করতে বাধ্য হয়। এ বাস্তবতা থেকে উত্তরণে সরকার,সমাজ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন,শিশুশ্রম কেবল মানবাধিকার লঙ্ঘনই নয়,এটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও আত্মমর্যাদার বিকাশকে বাধাগ্রস্ত করে এবং দেশের ভবিষ্যৎ উন্নয়নের পথেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই শিশুশ্রম নির্মূলে সরকার,আন্তর্জাতিক সংস্থা,বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘সাধারণ শিক্ষার্থী থেকে কিছুদিন পর ছাত্রশিবিরে রূপান্তরিত হয়, এটা হারাম’: হামিম
  • ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
  • ফরিদপুরে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
  • হিন্দুদের আলাদা প্রদেশ প্রশ্নে বিএনপি নেতা বললেন, কোনও উত্তর নেই
  • তিস্তার পানি বিপৎসীমার নিচে, স্বস্তি ফিরেছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম